হাজীগঞ্জে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে সাংবাদিক হাবীবের বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ৫:২৩
Link Copied Successfully!
হাজীগঞ্জে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের চর্তুথ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ এশা টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর মরহুমের কবর জিয়ারত করা হয়। মাহফিল ও কবর জিয়ারতে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা বিএম মাহ্দী হাসান। জিকির পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুবায়ের আহমেদ।
দোয়া মাহফিলে বদিউল আলম মজুমদার, দেলোয়ার হোসেন, আম্বর আলী, মো. জসিম উদ্দিন মজুমদার, মরহুমের ছেলে মেসার্স হারুন টাইলস্ এন্ড স্যানেটারির পরিচালক মো. রাসেদ, মো. রাছেল, আজিজুল ইসলাম রানাসহ পরিবারের অন্যান্য লোকজন ও মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির মরহুম মো. জয়নাল আবেদীনের বড় ছেলে মোহাম্মদ হারুন অর রশিদ ২০২০ সালের ২৫ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব