চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু, সম্পাদক বদরুল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ১:১৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম বাবু এবং ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. বদরুল আলম চৌধুরী।

রাত সাড়ে ১১টায় আইনজীবী ভবনের নীচ তলায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম মোস্তফা কামাল।

এছাড়া ১৯৪ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট এ.এন.এম মাইনুল ইসলাম, ১৮৫ ভোট পেয়ে জুনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ শাহজাহান আখন্দ, ১৯৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ শরীফ মাহমুদ সায়েম, ১৮৯ ভোট পেয়ে সম্পাদক ফরমস্ নির্বাচিত হয়েছেন এডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয়, ২১০ ভোট পেয়ে সম্পাদক লাইব্রেরী নির্বাচিত হয়েছেন এডভোকেট জাবির হোসেন, ১৮৭ ভোট পেয়ে সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার নির্বাচিত হয়েছেন, এডভোকেট বিশ্বজিত কর রানা, ১৮৫ ভোট পেয়ে জেনারেল অডিটর নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী, ১৯০ ভোট পেয়ে রানিং অডিটর পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট শফিকুল ইসলাম রনি, ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান রেজিষ্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন, এডভোকেট মো. আবু কাউছার।

বিজ্ঞাপন

১৯৪ ভোট পেয়ে সম্পাদক রেজিষ্টারিং অথরিটি নির্বাচিত হয়েছেন এডভোকেট শাহ-ই-জালাল (সাব্বির), ১৮৫ ভোটে এডভোকেট আব্দুল্লাহ আল নাকিব, ১৮১ ভোটে এডভোকেট মোঃ শেখসাদী, ১৭৭ ভোটে এডভোকেট মোঃ আবির হাসান রনি, ১৮৫ ভোটে এডভোকেট মোঃ মামুন হোসেন মিয়াজী সদস্য রেজিষ্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন।

সমিতির ৩৭৬ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। ফলাফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং অফিসার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.জেড.এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম তরুন ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কাইউম মোল্লাসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা