চাঁদপুর শহরের মাদকসেবী হারুনের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ১২:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর শহরের জামতলা এলাকার মাদকসেবী হারুনুর রশিদ (৪০) কে এক সপ্তাহের কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার  রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

কারা ও অর্থদন্ডপ্রাপ্ত মাদকসেবী হারুনুর রশিদ শহরের জামতলা এলাকার হাওলাদার বাড়ীর ওয়াব মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, আজ বিকেল ১৭.৩০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন মহোদয় এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমি এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামী হারুনুর রশীদকে সেবনরত অবস্থায় ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর কাছে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজকে কোন অভিযান হয়নি গতকাল হয়েছে। পরে এই প্রতিবেদক বলেন-আমরা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানতে পেরেছি একজন মাদকসেবীর কারাদন্ড হয়েছে। এরপর উপপরিচালক বলেন-আমি খোঁজ নিয়ে দেখি। কিছুক্ষণ পরে তিনি বলেন-একজনের কারাদন্ড হয়েছে। এই কর্মকর্তাকে প্রশ্নকরা হয়, তাহলে আপনার কর্মকর্তারা আপনার সাথে যোগাযোগ সমন্বয় ছাড়াই কাজ করছে? তিনি পরবর্তীতে সঠিক উত্তর দিতে পারেননি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা