মতলব উত্তরে ভাঙারি মালমাল সংগ্রহে চলে মুকুলের সংসার 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২৪ | ৬:২৯
Link Copied Successfully!
ভাঙারি মালামাল সংগ্রহ করা মো. মুকুল হোসেন। গত ছয় বছর ধরে এ কাজ করছেন, এখানের আয়েই চলে তার সংসার। মুকুল হোসেন মতলব উত্তরের ১০নং ফতেপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বেগমপুর এলাকার মৃত্য মমিন প্রধানের ছেলে।
তিনি বলেন, আগে রিকশা চালাতাম। এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে রিকশাটি কিনেছি। তবে কিছুদিন পরেই ওই রিকশাটি চুরি হয়ে যায়। এরপর কয়েকদিন বেকার অবস্থায় ছিলাম। এতে সংসার চালাতে কষ্ট হতো। তাই এই ভাঙারি মালামাল সংগ্রহের কাজ শুরু করি। প্রতিদিন সকালে ভ্যানগাড়ি নিয়ে বের হই। ঘুরে বেড়াই উপজেলার বিভিন্ন এলাকায়। ঘুরে ঘুরে সংগ্রহ করি মানুষের অপ্রয়োজনীয় পুরনো টিন, লোহা ও প্লাস্টিকের মালামাল। এসব কেজি দরে মানুষের কাছ থেকে কিনি। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দেড় থেকে দুই মণের মতো পুরনো ভাঙারি মালামাল সংগ্রহ করতে পারি। এরপর তা নিয়ে আড়তে বিক্রি করি।
মুকুল বলেন, মাস শেষে প্রায় ৫০ হাজার টাকার মতো এসব পুরনো ভাঙারি মালামাল বিক্রি করতে পারি। ক্রয়সহ অন্যান্য খরচ বাদে এখান থেকে ১২ হাজার টাকার মতো লাভ হয়। এ লাভের টাকায়ই চলে আমার সংসার। মানুষজনের অপ্রয়োজনীয় জিনিস কিনে বিক্রির পর যা লাভ হয় তা দিয়েই স্ত্রীসহ সন্তানদের নিয়ে কোনো রকমে দিন পার করছি।
ভাঙারি মালামাল সংগ্রহকারী মুকুল আরো বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে যে রিকশা কিনেছি সেই টাকা এখনো পরিশোধ করতে পারিনি। যার জন্য ওই ঋণ নতুন করে আবা রিনিউ করেছি। এখনো টানছি সেই ঋণের বোঝা। কারণ এসব ভাঙারি মালামালে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে কেবল সংসারই চলে। সংসার চালানোর পর মাস শেষে আর অতিরিক্ত তেমন টাকা থাকে না, এ জন্যই ঋণের টাকা পরিশোধ করতে পারছি না। কিছু আর্থিক সহযোগিতা পেলে ঋণ পরিশোধসহ পুরনো এই ভাঙারি মালামাল বেশি পরিমাণে সংগ্রহ করতে পারতাম।
মুকুল হোসেন এর কাছে বাসার অপ্রয়োজনীয় কিছু প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন ফতেপুর ইউনিয়নের মো. কামরুল ইসলাম তিনি জানান, দীর্ঘদিন ধরে ঘরে এগুলো পড়েছিল। যা কোনো কাজে আসছে না। তাই ওনার কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে কিছু টাকাও পেয়েছি।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা