হাজীগঞ্জে তিন হাসপাতাল ও এক ডায়াগণস্টিক সেন্টারকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৪ | ৪:৫৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে অব্যবস্থাপনা ও লাইসেন্স নবায়ন না থাকায় হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারগুলোতে দ্বিতীয় দিনেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অব্যবস্থাপনার দায়ে চার হাসপাতালকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে কর্মকর্তাদের দেখে ডেন্টাল কেয়ারের চিকিৎসক পালিয়ে যায়। পরে ওই ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়। এর আগে মঙ্গলবারের অভিযানে ১০ হাসপাতাল ও ১ ডায়াগণস্টিক সেন্টারকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বুধবারের অভিযানে হাজীগঞ্জ বাজারের পপুলার ল্যাব এন্ড জেনারেল হাসপাতালে নার্স সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা, ভিআইপি হাসপাতালে ৪০ হাজার টাকা, নিশাত হসপিটালকে ৪০ হাজার টাকা, আল রাজি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা সহ মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরমিানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) মেহেদী হাছান মানিক এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫২ ও ৫৩ ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ নানান অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম ও উপজেলা স্যনাটারী ইন্সপেক্টর রমিজ উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা