চাঁদপুরে স্ব‌দেশ প্রত‌্যাবর্তন দিবসে পৌর আওয়ামীলীগের আলোচনা সভা

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৪ | ৭:৪৬
Link Copied Successfully!

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন দিবস উপল‌ক্ষে চাঁদপুরে আলোচনা সভার আয়োজন করেছে পৌর আওয়ামী লী‌গ।

১০ জানুয়ারী বুধবার বি‌কে‌লে আওয়ামী লী‌গ কার্যাল‌য়ে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সিনিয়র সহ সভাপ‌তি আলহাজ্ব ইউসুফ গাজী। এসময় তি‌নি ব‌লেন,আমরা যারা এদেশের মানুষ তাদের পরিচয় বাঙ্গালী। আর যারা বঙ্গবন্ধুর সৈনিক তাদের পরিচয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মার্কা নৌকা। এর বাইরে কোন কথা হতে পারেনা।

 

বিজ্ঞাপন

পৌর আওয়ামী লী‌গের সভপা‌তি রাধা‌ গো‌বিন্দ গোপের সভাপ‌তি‌ত্বে ও সাধরণ সম্পাদক আ‌মিনুর রহমান বাবুলের প‌রিচালনায় বক্তব‌্য রাখেন জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, জেলা আওয়ামী লীগের কৃ‌ষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌ‌মিক, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নূর খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এড‌ভোকেট রন‌জিত রায় চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদস‌্য আইয়ুব আলী বেপারী, যুবলী‌গ কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য জাফর ইকবাল মুন্না, ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি এড‌ভোকেট হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফের‌দৌস মোর‌শেদ জু‌য়েল, ‌পৌর ম‌হিলা আওয়ামী লী‌গের সভা‌নেত্রী শিপ্রা দাস, জেলা যুব ম‌হিলালী‌গের সভানেত্রী ফ‌রিদা ই‌লিয়াছ, জেলা মৎস‌্যজীবী লী‌গের সহসভাপ‌তি শাহ আলম ম‌ল্লিক, সদর উপ‌জেলা যুবলী‌গের আহবায়ক এড‌ভো‌কেট হুমায়ন ক‌বির সুমন, পৌর যুবলী‌গের আহ্বায়ক মা‌লেক শেখ, সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক শাহানুর শামনু, চাঁদপুর জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জ‌হির উদ্দিন, পৌর ছাত্রলী‌গের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না প্রমূখ।

 

এসময় বক্তারা ব‌লে‌ন, আমরা ১৯৭১ সা‌লে স্বাধীনতা লাভ কর‌লেও বাঙ্গালী জা‌তি স্বাধীনতার পূর্ন স্বাদ পে‌য়ে‌ছেন ১৯৭২ সা‌লের ১০ জানুুযা‌রি বঙ্গবন্ধু স্বাধীন বাংলা‌দে‌শে আসার মধ‌্যদি‌য়ে। ৮ জানুুয়ারি পা‌কিস্তান থেকে বঙ্গবন্ধু মু‌ক্তি পে‌য়ে প্রথ‌মে লন্ড‌নে যান সেখান থে‌কে ভার‌তে আ‌সেন। ভার‌তের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রম‌তি ই‌ন্তিরা হান্ধী লা‌খো জনতার উপ‌স্থি‌তি‌তে সংবর্ধনা দেন।

বিজ্ঞাপন

 

নির্বাচন প্রস‌ঙ্গে বক্তারা ব‌লেন, চাঁদপু‌রে বিএন‌পি জামাত‌কে সু‌যোগ ক‌রে দি‌তে নৌকা ও দ‌লের বিরু‌দ্ধে জেলা আওয়ামী লী‌গের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কাজ ক‌রে‌ছে। অ‌তিদ্রুত সম‌য়ে চাঁদপুর জেলা আওয়ামী ল‌ীগ ও যুবলী‌গের ক‌মি‌টি ভে‌ঙ্গে দি‌য়ে নতুন ক‌মি‌টি দি‌তে হ‌বে। আপনারা নেতৃবৃন্দ ক্ষমা কর‌তে পা‌রেন কিন্তু তৃনমূল নেতাকর্মীরা তা‌দের কখ‌নো ক্ষমা কর‌বে না।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা