
গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড ও শীতবস্ত্র বিতরণ
Link Copied Successfully!

কচুয়া থানার গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে থানার সামনে অনুষ্ঠিত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান প্যারেডে অত্র থানাধীন ১২টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দূর্ঘটনার সংবাদ পাওয়া গেলে, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্য বিবাহ ও মাদকের সংবাদ থানাকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সকলকে সতর্কতার সহিত দায়িত্ব পালন সহ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের নিমিত্তে ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
প্যারেড শেষে অফিসার ইনচার্জ কর্তৃক সকল বিট অফিসারদের উপস্থিতিতে গ্রাম পুলিশের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।








