চাঁদপুরে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ জামানত হারালেন ২০ প্রার্থী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৪ | ১০:৫৫
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩০জন প্রার্থী। এর মধ্যে দলের চেয়ারম্যান হিসেবে চাঁদপুর-৫ আসন থেকে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিত করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী এবং চাঁদপুর-৪ আসন থেকে নোঙ্গর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মহাসচিব ড. মো. শাহজাহান। এই দুই প্রার্থীসহ ৫টি আসনের ২০জন প্রার্থী জামানত হারিয়েছেন।

 

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জামানত হারানো প্রসঙ্গে কথা হয় চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামসেদ সরকারের সাথে। তিনি বলেন, একটি আসনের মোট প্রদত্ত ভোট সংখ্যার ৮ ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত হারান ওই প্রার্থী। সে আলোকে আসনগুলোর প্রদত্ত ভোট সংখ্যা বিশ্লেষনে চাঁদপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০জন প্রার্থী জামানত হারালেন।

বিজ্ঞাপন

 

চাঁদপুর-১ (কচুয়া): আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধান চেয়ার প্রতীক ৫৭৭৯ ভোট এবং জাসদের সাইফুল ইসলাম মশাল প্রতীক ৩৮২১ ভোট পেয়ে জামানাত হারালেন। এই আসনে প্রদত্ত ভোট হচ্ছে ১৬৩৬১৮।

 

বিজ্ঞাপন

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান পেয়েছেন ২১ হাজার ৩৩৫ ভোট। জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া লাঙ্গল প্রতীক পেয়েছেন ১২৬৫ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মনির হোসেন একতারা প্রতীক পেয়েছেন ৯৫৮ ভোট এবং জাসদের মো. হাছান আলী সিকদার মশাল প্রতীক পেয়েছেন ৫৮৭ ভোট পেয়ে জামানত হারালেন। এই আসনে প্রদত্ত মোট ভোট হচ্ছে ২১৩০২৬।

 

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর): আসনে স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খাঁন ট্রাক প্রতীক পেয়েছেন ১ হাজার ২২৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. মহসীন খান লাঙ্গল প্রতীক পেয়েছেন ৮২৮ ভোট। জাকের পার্টির মো. কাওছার মোল্লা গোলাপ ফুল প্রতীক পেয়েছেন ১ হাজার ৪৩৭ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী আবু জাফর মো. মাঈনুদ্দিন মোমবাতি প্রতীক পেয়েছেন ৭৩৩ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী মো. মিজানুর রহমান ফুলের মালা প্রতীক পেয়েছেন ৩৪৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনে মোট প্রদত্ত ভোট সংখ্যা হচ্ছে ১৪০২৪২।

 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী ড. মো. শাহজাহান নোঙ্গর প্রতীক পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ লাঙ্গল প্রতীক পেয়েছেন ৫৯০ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা প্রতীক পেয়েছেন ২০১ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী আবদুল গনি আম প্রতীক পেয়েছেন ২০৮ ভোট। তৃণমুল বিএনপি প্রার্থী মোঃ আবদুল কাদির তালুকদার সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ৩৬০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনে মোট প্রদত্ত ভোট সংখ্যা হচ্ছে-৫৯৮৪০।

 

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) : আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী চেয়ার প্রতীক পেয়েছেন ৭ হাজার ১৪৪ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. মনির হোসেন মজুমদার মশাল প্রতীক পেয়েছেন ৩৮০ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা প্রতীক পেয়েছেন ৫৫৬ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী আক্তার হোসেন ছড়ি প্রতীক পেয়েছেন ১৩৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনে মোট প্রদত্ত ভোট সংখ্যা হচ্ছে-১৫৬৪৯১।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা