চাঁদপুরসহ সারাদেশে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৪ | ১:১০
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা চাঁদপুর নৌ সীমানায় সব ধরনের লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান ভোটারদের চলাচলের জন্য ব্যবহার করা যাবে।

বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন চাঁদপুরনদী বন্দরের নৌ–নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বছির আলী খান।

 

বিজ্ঞাপন

এ বিষয়ে বিআইডাব্লিউটিএ চাঁদপুর নদী বন্দর নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে নির্বাচন সংক্রান্ত বিশেষ নৌ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও চাঁদপুর জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পৃথক স্মারকে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিজ্ঞাপন

উল্লিখিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলায় সংসদীয় আসনে ৬ জানুয়ারি মধ্য রাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলাগুলোর নির্বাচনী এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত সকল ধরনের (ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতিত) এবং স্পিডবোট চলাচলের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর