
রাজারগাঁও ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব
Link Copied Successfully!

রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, মেনাপুর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম মুুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) সারা দেশের ন্যায় রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: শাহপরানের সভাপতিত্বে সহকারী সিনিয়র শিক্ষক মো: আব্দুল কাইয়ুমের পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মো: শাহজালাল চৌধুরী মানিক অভিভাবক মো: গিয়াস উদ্দিন মজুমদার, ইসমাইল হোসেন শেখ, অরিফ, মো: রুহুল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান চৌধুরী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ।
মেনাপুর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত বই বিতরণ ও নতুন শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেনাপুর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহ আলম মিজি ও সহকারী সিনিয়র শিক্ষক মো: রবিউল আউয়াল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেনাপুর পীর বাদশামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও শিক্ষক মো: তারেক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা: আনিছুর রহমান জুয়েল, মো: রোমান বকাউল, সহকারী শিক্ষক মওদুদ আহম্মেদ, মো: শরিফ উল্যাহ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পশ্চিম মুুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন মাস্টারের সভাপতিত্বে সকল শিক্ষার্থীদের ২০২৪ শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খানম, সহকারী শিক্ষক আমেনা খাতুন, রাশেদা আক্তার, খালেদা আক্তার ফৌজিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহ আলম মিজির সভাপতিত্বে মো: সেলিম প্রধানীয়ার পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমূল্য সূত্রধর, নূরজাহান বেগম, হাছনা আক্তার, এনামুল হক, রহিমা আক্তার, আয়েশা আক্তার’সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।








