শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২৩ | ১১:২২
Link Copied Successfully!

শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে ‘ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শিরোনাম সম্বলিত লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে মিছিল করেছে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লায়ন ইন্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনায় রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় লোটরা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শেখ, যুবদলের সদস্য সচিব এমরান হোসেন মুজমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আঃ মান্নান, উপজেলা ছাত্রদলের সন্মানিত সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান সুজন, সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা মোঃ সাইফুল ইসলাম, মোঃ রবিন হোসেনসহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

লিফলেটে আগামী ৭ জানুয়ারির ডামি ভোটের খেলা বর্জন, ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল, অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম তাই লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা