
কচুয়ায় নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদের গণসংযোগ


চাঁদপুরের কচুয়া আসনে নৌকার মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ সহদেবপুর পশ্চিম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে ওই ইউনিয়নের সেঙ্গুয়া, খিলমেহের, নন্দনপুর,মালচোয়া,প্রসন্নকাপ ও দারাশাহী তুলপাই এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন,আগামী ৭ জানুয়ারী এদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগ কে ম্যান্ডেট প্রদান করবে। স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ তাদের গনতন্ত্রের অধিকার ফিরে পেয়েছে। তিনি সবাইকে সপরিবারে ৭ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: বিল্লাল হোসেন পাটোয়ারী, মফিজুর রহমান,হাজী আব্দুল কাদের ও সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান ভূঁইয়া শহীদুল্লাহ বিএসসিসহ ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।








