
হাজীগঞ্জে নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্রীয় ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থবিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ভিত্তিক সমন্বয়ক টিমের আহবায়ক মো. মাহবুব আলমের নেতৃত্বে নৌকা প্রতীকের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
শনিবার সন্ধায় হাজীগঞ্জ বাজারে নিজ দলের নেতা কর্মীদের নিয়ে ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। ওইসময় বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির উপ-অর্থবিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষে ভোট চান। এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে আবারও নির্বাচিত কারার আহবান জানান।


গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ভিত্তিক সমন্বয়ক টিমের সদস্য মো. সফিউল্যাহ সুজন, ফরহাদ হোসেন রানা, মেহেদী হাসান সম্রাট, চৌধুরী তাইসুল মাহমুদ তনব, ফারুক হোসেন সরকার, মো. রাসেল হোসেন রিয়াজ, রফিকুল ইসলাম, মাহাদী হোসাইন কাব্য, মো. ফয়জুল ইসলাম নিরব, শাহরিয়ার আবির, দিয়াব হোসেন ইমন, ফয়সাল আহমেদ সাব্বির, আব্দুল আহাদ, মেহেদী হাসান, ইকবাল হোসেন, কাজী মো. ফয়সাল হোসেন, ফয়সাল আহমেদ, আজহার উদ্দিন, ফয়সাল হোসেন শাওন, ফিরোজ মাহমুদ, আবু সালেহ মো. নাসিম, সাইফুল ইসলাম ফাহাদ, আব্দুল কাইয়ুম, নাইমুল হাসান বোরহান, আফজাল হোসেন, এ. কে. এম মাইনুদ্দিন হাসান রাকিব, পৃতম রায়, রাজকুমার সরকার, নাঈম ইসলাম খান প্রমুখ।
H/A








