রাজারগাঁও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২৩ | ৯:১১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুল আউয়াল খাঁন (৮৩) গত ২৪ ডিসেম্বর কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।

সোমবার সকালে পশ্চিম রাজারগাঁও মজুমদার বাড়ীর সংলগ্ন মসজিদ মাঠে জানাজা ও গার্ড অব আনার শেষে দক্ষিণ পশ্চিম রাজারগাঁও খাঁন বাড়ির নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন গার্ড অব আনার এর নেতৃত্বদান কারী হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো: মেহেদী হাছান মানিক, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মো: ছিদ্দিকুর রহমান, মরহুমের মেজু জামাতা ৬নং উপদী ইউনিয়ন আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মো: মোস্তফা কামাল পাশা, ছোট জামাতা বাংলাদেশ পুলিশের কর্মরত এস আই মো: শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন অবপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মো: আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো: আকবর হোসেনসহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ । জানাজায় ইমামতি করেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মো: ছিদ্দিকুর রহমান। ছবি ক্যাপশন: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়ালের দাফন সম্পন্ন।

বিজ্ঞাপন

H/A

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা