মতলব উত্তরে চলাচলের পথে বাঁশের বেড়া, অবরুদ্ধ ২’শতাধিক পরিবার

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২৩ | ৭:৪৩
Link Copied Successfully!
দীর্ঘদিনের পুরনো গ্রামীণ রাস্তায় জোরপূর্বক বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে একজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ২’শতাধিক পরিবারের কয়েকশ মানুষ চলাচল করতে পারছেন না।  মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের এমএম কান্দি গ্রামের এ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন।
স্থানীয় শামসুল হক প্রধান, মোজাম্মেল প্রধান, শাহ আলম, বিল্লাল, লোকমান, ও মজিবুল প্রধানসহ ভুক্তভোগী বাসিন্দারা বলেন, আমরা এই রাস্তা দিয়ে প্রায় শত বছর ধরে চলাচল করে আসছি। রাস্তার মালিকানা দাবি করা নান্নু দেওয়ানের ছেলে রহিম দেওয়ান (২০ ডিসেম্বর) বাঁশ ও গাছের খুটি দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।
শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সেলিম হোসেনের ছেলে আবির হোসেন বলেন, চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার স্কুলে যেতে পারিনা, বন্ধুদের সাথে খেলার মাঠেও যেতে পারিনা, আমাদের চলাচলের রাস্তার বেড়া খুলে দেওয়ার জন্য পৌরসভার মেয়রের সহযোগিতা কামনা করছি।
ছেংগারচর আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র স্বপন সরকারের ছেলে সাব্বির জানান, এই রাস্তা দিয়ে আমরা খেলার মাঠে যাই, সকালে মসজিদে যাই, ও স্কুলে যাই। এখন রাস্তা বন্ধের কারনে বাড়ী থেকেই বাহির হতে পারিনা। রাস্তার বেড়া খুলে দিয়ে আমাদের বাহিরে যাওয়ার সুযোগ করে দিবেন।
ভুক্তভোগী বাসিন্দারা আরো জানান, রাস্তায় বেড়া দানকারীরা তাদের কোন কথাই শুনছেন না। বর্তমানে তাদেরকে অন্য গ্রাম দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। বর্তমানে এ কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। তারা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রাস্তায় বেড়া দানকারি রহিম দেওয়ানের পিতা নান্নু দেওয়ান বলেন, রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে তাই আমরা জায়গাটি বাঁশের বেড়া ও গাছের খুটি দিয়ে দখলে নিয়েছি। এতদিন যাবত আমরা রাস্তার জায়গা দিয়েছি, কিন্তু এখন আর দিবো না।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার বলেন, রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে ভোগান্তি করা বেআইনি কাজ। আমি স্থানীয়দের সমস্যাটি সমাধান করার জন্য বলবো। এতে আমার সহযোগিতা থাকবে। বেড়া দিয়ে রাস্তা বন্ধ করার বিষয়টি আমি জানিনা তবে খতিয়ে দেখছি।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান বলেন, রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করা বেআইনি কাজ, আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব