স্বপ্নছায়া বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও সম্মাননা স্মারক বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৩ | ৫:৫৪
Link Copied Successfully!
মতলব উত্তরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছায়া বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন এর এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার পশ্চিম দুর্গাপুর মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানা ওসি (তদন্ত) সানোয়ার হোসেন।
মোসলেম উদ্দিন শিপনের সঞ্চালনায়, প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খান বলেন, সামাজিক সংগঠনের মধ্য দিয়ে হতাশা ও বিপদগ্রস্ত তরুণ সমাজের চরিত্র গঠন করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এ জন্য জনক্যলাণে নিয়োজিত সামাজিক সংগঠনগুলোর পাশে দাঁড়াতে সমাজের সচেতন মহলকে আহবান জানিয়েছেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন, স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাসান, সহ-সভাপতি মাইবীর হোসেন বাবু, প্রচার সম্পাদক নিহাদ মল্লিক।
এ সময় তারা জানান স্বপ্নছায়া বন্ধু মহল সেচ্ছাসেবী সংগঠন সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের সকল সদস্যদের আর্থিক সহায়তায় এত দূর এগিয়ে এসছে। বিশেষ করে প্রবাসী বন্ধুরা এই সংগঠনের আর্থিকভাবে সহায়তা করে থাকে।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকটি সংগঠন ও ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের সফলতা কামনা ও সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা