মতলব উত্তরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৩ | ৫:২৬
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামে নুরুল হক মিজি (৬০) নামের এক ব্যবসায়ীকে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর ভাবে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার উত্তর সরদারকান্দি গ্রামের আল মামুন জামে মসজিদ সংলগ্ন কাচা রাস্তার উপর একটি সংঘবদ্ধ দল তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুত্বর আহত নুরুল হক মিজি উত্তর সরদারকান্দি গ্রামের দিলু মিজির ছেলে।
আহতের স্ত্রী লাইলী বেগম জানান, আমার স্বামী (নুরুল হক মিজি) দক্ষিণ সরদারকান্দিতে মুদি দোকানের ব্যবসা করেন। দোকানদারী শেষে প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যেই বাড়ীতে ফিরে, কিন্তু ঘটনার দিন ৯টায় বাড়ীতে না ফেরায়, আমি ও আমার দেবর (মুজিবুর রহমান) কে সাথে নিয়ে টর্চলাইট সহ সামনে এগিয়ে যাই। কিছু দূর যাওয়ার পর গোঙানির শব্দ শুনতে পাই। কাছে গিয়ে দেখি, আমার স্বামীকে কে বা কাহারা পিটিয়ে মাথায় মারাত্মক ভাবে আহত করে ফেলে চলে গেছে। আমার ডাক চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অধিক রক্তক্ষরণের ফলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল থেকে আহতের আত্মীয় সুজন জানান, সিটি ক্র্যান করা হয়েছে। মাথায় ২১ টি সেলাই দেওয়া হয়েছে, জ্ঞান এখনও ফিরেনি। কিছুক্ষণের মধ্যে ওটিতে নেওয়া হবে। এবিষয়ে উত্তর সরদারকান্দি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহবুব আলম জানান, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবী করছি।
ইতিমধ্যে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা