উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন: রাশেদুল হোসেন চৌধুরী রনি

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৩ | ৭:২০
Link Copied Successfully!
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ  আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয় উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল, তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে মতলব উত্তরে ষাটনল ইউনিয়নের জেলে পাড়ায় চাঁদপুর-২ আসনে নৌকা মার্কা বিজয়ের লক্ষে এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিজয়ের কোনো বিকল্প নেই। নৌকা যখনই ক্ষমতায় এসেছে তখন এ দেশের উন্নয়নের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলাকে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মায়া চৌধুরীকে নির্বাচিত করা হলে তা বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের শক্তির লড়াই হবে। স্বাধীনতার পরাজিত শক্তিকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে এক কাতারে দাঁড়াতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন শুরু হয়েছে এ উন্নয়নকে চলমান রাখার জন্য যেকোনো মূল্যে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ সরকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর সভার সাবেক মেয়র রফিকুল ইসলাম জজ, ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম শাহা চান্দু বাবু, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মহন সরকার, ষাটনল ইউনিয়নের যুবলীগের সহ সাধারন সম্পাদক জসিম সরকার, সাবেক ইউপি সদস্য ফুলচাঁন বর্মন প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ ও তার অঙ্গসংগঠন এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব