সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান

নৌকার পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে অপপ্রচার: সুভা

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৩ | ৮:১০
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় উপজেলা যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসফাক আহসান কর্র্তৃক অপপ্রচার ও অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলাকান্দা সুভা ছোবহান সরকার সুভা।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছোবহান সরকার সুভা বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আওয়ামী লীগের দলীয় প্রতিক নিয়ে যে প্রার্থী হিসেবে আসবে তার পক্ষে কাজ করা আমার ঈমানী দায়িত্ব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তার পক্ষে একনিষ্ঠভাবে কাজ করায় আমার বিরুদ্ধে অপর আওয়ামী বিদ্রোহী প্রার্থী ইসফাক আহসান বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা তথ্য উপাস্থাপন ও মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করছেন। যা অত্যন্ত নিন্দনীয়, আমি তাহার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান।
এ সময় কলাককান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি আইয়ুব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন ছৈয়াল, আবুল কালাম, গোলাম রাসুল, শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা অলিউল্ল্যাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদম আলী সরকার। এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা