হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৩ | ৫:৫০
Link Copied Successfully!

হাজীগঞ্জ ব্যুরো হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপজেলায় কর্মরত পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সাধারণ সভায় পূর্বের এজেন্ডা ঘোষণা, বিগত সভার রেজ্যুলেশন উপস্থাপন ও অনুমোদন, নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ, বকেয়া চাঁদা আদায়, সমিতির রেজিস্ট্রেশন, গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকরি কমিটি গঠণ বিষয়ে আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাংবাদিক কল্যান সমিতির সদস্যদের মাঝে ‘প্রেস ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির লগো’ চিহিৃত কটি এবং সভা শেষে উপজেলায় কর্মরত পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পত্রিকা বিলিকারকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

এসময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, দলিল লিখক ও আওয়ামী লীগ নেতা মো. বিল্লাল হোসেন। এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন, কাজী হারুন অর রশিদ, মো. হাবিবুর রহমান, এস.এম চিশতী, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, রেজাউল করিম নয়ন, শাখাওয়াত হোসেন শামীম, গাজী মহিন উদ্দিন, জাহিদ হাসান, সাইফুল ইসলাম সিফাত, মজিবুর রহমান রনি, পাপ্পু মাহমুদ প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, এম.আলী মুজিব ও গীতা থেকে পাঠ করেন অমর দাস। সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমিতির সদস্য নজরুল ইসলাম জসিম, অমর দাস, সুজন দাস, কাজী মোরশেদুল আলম, মো. খোরশেদ আলম, হুমায়ুন কবিরসহ অন্যান্য সদস্যসহ নতুন সদস্য আগ্রহী কবির আহমেদ, মজিব পাটওয়ারী, মোশারফ হোসেন ও রিয়াজ শাওনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব