নারী ও শিশু নির্যাতন মামলায় স্ট্রোক করে হাজতির মৃত্যু: ন্যায় বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৪:০১
Link Copied Successfully!
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় স্ট্রোক করে  নুরুল ইসলাম (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত নুরুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অটোমর গ্রামের বাসিন্দা।
গেলো ৩০ অক্টোবর অটোমর গ্রামের জায়েদ আলীর স্ত্রী বিলকিস আক্তার কচুয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে নুরুল ইসলামকে বাদী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বৃদ্ধা নুরুল ইসলাম কে আটক করে কচুয়া থানা পুলিশ। আটকের পর চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আল-আমিনের মেয়ে আফসানা (৫) নামে শিশু কে ধর্ষণের চেষ্টা করে নুরুল ইসলাম।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিলকিস গংদের সাথে নুরুল ইসলামের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। নুরুল ইসলাম ও তার স্ত্রী ভিক্ষা করে জীবন যাপন করে।
স্থানীয় লোকজন জানান, প্রতিপক্ষরা অসহায় নুরুল ইসলামের বসতঘর ভেঙে ও তার সম্পত্তি দখল করে গাছ রোপণ করে রেখেছে। কয়েকবার শালিসি বৈঠক করেও সমাধান করতে পারিনি। বিলকিস গংরা অনেক বিত্তশালী তারা সমাজের কাউকে তোয়াক্কা করে না।অসহায় নুরুল ইসলামের পরিবারটি কে উচ্ছেদ করে সম্পত্তি দখল করে ভোগ করার উদ্দেশ্যে শিশু ধর্ষণের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে। জেল হাজতে থাকাকালীন ১৫ নভেম্বর স্ট্রোক করলে জেল কর্তৃপক্ষ চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি দেখে জেল কর্তৃপক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতলে প্রেরণ করে।
জাতীয় হৃদরোগ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম ২৮ নভেম্বর দুপুরে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মৃত নুরুল ইসলামের ছেলে মনির হোসেন, মেয়ে শেফালী ও সাহিদা জানান, আমরা অসহায় পরিবার। আমাদের বাড়ী ও সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে। ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আমার বৃদ্ধ বাবা কে জেলে পাঠিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী কামাল হোসেন মিয়াজী,মাও. নুরুল হক ও ফজলুল হক জানান, নুরুল ইসলাম অত্যন্ত ভালো লোক ছিলেন। তাদের সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।বৃদ্ধা নুরুল ইসলাম  হত্যার বিচার দাবি করছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের বিচার ও তার সম্পত্তি উদ্ধার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা