চাঁদপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৩ | ৮:৩৮
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের ২৮৯ প্রার্থী চূড়ান্ত করেছেন জাতীয় পার্টি। এতে চাঁদপুর জেলার ৫টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
চূড়ান্ত তালিকায় চাঁদপুর-১ (কচুয়া) আসনে একে এম শহীদুল ইসলাম, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে অ্যাডভোকেট মহসীন খান, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাজ্জাদ রশিদ সুমন ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মো. ওমর ফারুক মনোনীত হন।
মনোনীত ৫টি আসনের মধ্যে একে এম শহীদুল ইসলাম হলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, এমরান হোসেন মিয়া হচ্ছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য, অ্যাডভোকেট মহসীন খান চাঁদপুর জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক, সাজ্জাদ রশিদ সুমন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও মো. ওমর ফারুক জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
জেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অ্যডভোকেট মহসীন খান জানান, ২০১৮ সালের একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু আমাকে দেয়া হয়নি। বাকী ৪টি আসনে দেয়া হয়। পরবর্তীতে এসব আসনগুলোতে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সমঝোতা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী