ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

চান্দ্রা ইউনিয়নে আগুনে পুড়ে তিনটি বসতঘর পুড়ে ছাঁই

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৩ | ৭:৫২
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন দক্ষিণ বালিয়া গ্রামের রোশন আলি মিঝি বাড়িতে মধ্য রাতে আগুন লেগে তিনটি বসতঘর ও দুইটি পাকের ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। গত শনিবার মধ্য রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।
ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বাহিরে এসে ডাক চিৎকার দিলে  মানুষজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন নিভাতে নিভাতে তিনটি ঘর পুড়ে শেষ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লেগে মুনাফ মিঝি, আমির হোসেন মিঝি ও মানিক মিঝি’র ঘর পুড়ে যায়।
প্রতিবেশী মোঃ ফারুক আখন জানান, লোকজনের ডাক চিৎকার শুনে আগুন নেবানোর চেষ্টা করি। আমরা যতটুক জেনেছি তিনটি ঘরে আসবাবপত্র, মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ২০/২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, আগুন লাগার বিষয়টি শুনে ঘটনাস্থলে ছুটে আসি এবং তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা অআহিত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত এসে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে এবং চাল ও কম্বল বিতরন করেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা