মেঘনায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৩ | ১:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক (৬৭) নামে বৃদ্ধ মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন। আব্দুর রাজ্জাক ওই এলাকার মতৃ কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া প্রতিদিনের মতো লঞ্চঘাট এলাকায় গিয়ে গোসল করতে নামেন। কিন্তু অনকে সময় পার হওয়ার পার হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা তাকে নদীতে খোঁজতে আসেন। এরপর তার পরিধানের কাপড় নদীর পাড়ের পাওয়ায় সন্দেহ হয় তিনি নদীতে তলিয়ে গেছেন।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে ওই ব্যাক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনরা থানায় বিষয়টি অবগত করেন। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করতে পারেননি।

তিনি আরো বলেন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম আগামীকাল শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছেন। সকাল ৮টার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা