চাঁদপুরের ৫ নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লক্ষ ৫৯ হাজার ৬ শ ৭৮ জন, কেন্দ্র ৬৭৮ টি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৩ | ৫:৩৯
Link Copied Successfully!
চাঁদপুর জেলার ৫ নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬ শ’ ৯৭ জন। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে – সারা জেলায় ভোটার তালিকা ২ নভেম্বর ২০২৩ প্রকাশ মতে এ ভোটার সংখ্যা হয়েছে বলে জেলা নির্বাচন কমিশনার মো. তোফায়েল আহমেদ জানান। এতে জেলায় মোট কেন্দ্র সংখ্যা ৬শ’ ৭৮টি এবং কক্ষ সংখ্যা ৩ হাজার ৪শ’ ৮১ টি।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারসহ জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৭শ ৫৪ জন এবং মহিলা ভোটার হলো- ১০ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৭ জন। হিজরা ভোটার -৬ জন। গাণিতিক হিসেব মতে-৬৯ হাজার ৮শ ১৭ জন পুরুষ ভোটার মহিলা ভোটারের চেয়ে বেশি ।
প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর -১–( কচুয়া ) ২৬০ আসনে মোট ভোটার সংখ্যা – ৩ লাখ ২৫ হাজার ৬ শ’২২ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২ শ ৬৪ জন এবং মহিলা ভোটার হলো- ১ লাখ ৫৬ হাজার ৩শ’ ৫৭ জন। হিজরা ভোটার -১ জন।
চাঁদপুর -২ (মতলব-উত্তর -দক্ষিণ), ২৬১ আসনে মোট ভোটার সংখ্যা – ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫ শ ২৩ জন এবং মহিলা ভোটার হলো-২ লাখ ২৮ হাজার ৫শ’ জন। হিজরা ভোটার -২ জন।
চাঁদপুর-– ৩ (চাঁদপুর সদর-হাইমচর ), ২৬২ আসনে মোট ভোটার সংখ্যা – ৫ লাখ ১২ হাজার ৩শ’ ২৮ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২শ’ ৫৮ জন এবং মহিলা ভোটার হলো- ২ লাখ ৫৬ হাজার ৬৮ জন। হিজরা ভোটার -২ জন।
চাঁদপুর – ৪ ,(ফরিদগঞ্জ ) ২৬৩ আসনে মোট ভোটার সংখ্যা – ৩ লাখ ৬৯ হাজার ১শ ’২৮ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৭ শ ৬০ জন এবং মহিলা ভোটার হলো- ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬৮ জন। হিজরা ভোটার নাই।
চাঁদপুর – ৫, (হাজীগঞ্জ- শাহরাস্তি) ২৬৪ আসনে মোট ভোটার সংখ্যা – ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯ শ ৪৯ জন এবং মহিলা ভোটার হলো- ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ৪৪ জন। হিজরা ভোটার -১ জন।
সব উপজেলার কলেজ সংখ্যা ৪৯টি, স্কুল সংখ্যা ২৮৩টি, মাদ্রাসা ২৬০ টি এবং সরকারি প্রাথমিক স্কুল সংখ্যা ১ হাজার ১শ ৫৭ টি। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাজে দায়িত্ব পালনের কথা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব নিয়োগপত্র যথাসময়েই প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে। নিয়োগপত্র প্রাপ্তির পর পর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১ দিনের প্রশিক্ষণও প্রদান করা হবে।
এদিকে-বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তফসীল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সে মতে ৭ জানুয়ারি রোববার ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩। মনোনয়নপত্র বাচাই হবে ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২৩। প্রতীক বরাদ্দ- ১৮ ডিসেম্বর ২০২৩।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা