ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে চাঁদপুরে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২৩ | ৯:৩৮
Link Copied Successfully!

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে চাঁদপুরে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

শুক্রবার জেলায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। তবে ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টার পর বৃষ্টি ও ঝড় বাতাস বাড়তে থাকে।

ঘুর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে শহরের বঙ্গবন্ধু সড়কে বৈদুতিক খুঁটি ভেঙ্গে তাঁর ছিড়ে যায়। গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার উপর গাছ পড়ে চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আক্কাস আলী রেলওয়ের বিদ্যালয়ের বিশাল আকৃতির গাছ রেল লাইন ও রাস্তায় পড়ে চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম দ্রুত লোকজন নিয়ে গাছ অপসারণ করে রেল লাইন ও রাস্তায় চলাচল স্বাভাবিক করে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। তবে দুপুরের পর থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

শুক্রবার বন্ধের দিন সাথে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখা যায় নি। তবে রাস্তা ছিল ফাঁকা, যানবাহনের পরিমান কম ছিল। এছাড়া জুমার নামাজের আগে থেকেই বৃষ্টি ও বাতাসের গতি বৃদ্ধি পায়। ড্রেন পুরো হয়ে রাস্তায় পানি জমতে দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চ ও নৌযান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানান,
ঘুর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে চাঁদপুর জেলায় সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টি ও বাতাসের গতি কমে যায়।

বিজ্ঞাপন

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা