চাঁদপুর থেকে সব রুটের নৌযান চলাচল বন্ধ : নৌ-পথে তিন নাম্বার সর্তক সংকেত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২৩ | ১২:৪০
Link Copied Successfully!
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে চাঁদপুরে সকাল থেকে বৃষ্টিপাত ও বাতাসের গতি বেড়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪ মিলিমিটার। বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চসহ সব ধরনের নৌ যান চলাচল।
শুক্রবার  বৈরী আবহাওয়ার কারণে ভোর ৬টায় ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সকালে ছোট লঞ্চগুলো বন্ধ করা হলেও সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা-চাঁদপুর, ঢাকা-নারায়নগঞ্জসহ চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চ ও নৌযান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ পথ পরিদর্শক (টিআই) শাহ আলম জানান, ভোর ৬টা থেকে নির্ধারিত সময়ের এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈদগল-৭, এমভি বোগদাদিয়া লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সব লঞ্চ বন্ধ হয়ে যায়। সকাল থেকে লঞ্চগুলো ছেড়ে গেলেও যাত্রীছিল খুবই কম। এখন ঘাটে যাত্রী-লঞ্চ কোনটাই নেই।
এদিকে সকাল ১০টার পর বৃষ্টি আরো বাড়তে থাকে। শহরে যানবাহন চলাচল খুবই কম। শুক্রবার ছুটি দিন হওয়ার কারণে প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।
চাঁদপুরের আবহাওয়া কর্মকর্তা মো. শামসুল আলম জানান, চাঁদপুরে ঝড়-বৃষ্টি : লঞ্চ চলাচল বন্ধ।  চাঁদপুর নদী বন্দর থেকে ৩ নং নৌ বিপদ সংকেত দেখানো হয়েছে। ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত চাঁদপুরে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  ৯টার পরে বৃষ্টির পরিমান ও বাতাসের গতি আরো বেড়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা