চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৩ | ৬:০৩
Link Copied Successfully!

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে ভোট প্রদান করেছেন ৪০৪ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪১৯ জন। নির্বাচনে ১২টি পদের জন্য দু’প্যানেলে লড়েছিলেন ২৮ জন প্রাথী। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল এবং সহকারী নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতি নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা আইনজীবী সমিতির রেজিষ্ট্রারিং অথরিটি কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী জানান, ৬টি বুথে ভোটাররা তাদের মনোনীত প্রাথীদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোবাইল সহ কোন ইলেকট্রনিক জিনিস ব্যবহার করতে দেয়া হয়নি ভোটারদেরকে। এ নির্বাচনে মোঃ মিজানুর রহমান সরদার, মোঃ শাহজাহান প্রধান ও নাহিদ হাসানের প্যানেলের  (এ) পদের প্রার্থীরা হলো সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, সহ-সভাপতি বাসুদেব, সাধারন সম্পাদক শাহজাহান প্রধান, সহ (যুগ্ম ) সাধারন সম্পাদক মোঃ নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান, কোষাদক্ষ দুলাল হোসেন, সদস্য কার্যকরী পরিষদ পিন্টু দাস, জাহাঙ্গীর হোসেন, জেনারেল অডিটর মোঃ শিপন বাবু, রানিং অডিটর আমির হোসেন, সভাপতি নিয়ন্ত্রন পরিষদ সেলিম মিজি, সম্পাদক নিয়ন্ত্রন পরিষদ নাছিরউদ্দিন এবং সদস্য নিয়ন্ত্রন পরিষদ আলআমিন খান ও সাগর সরকার।

মোঃ আবু জাফর মাইন উদ্দিন, মোঃ মনির হোসেন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম খানের ( বি ) প্যানেলের পদের প্রাথীরা হলো সভাপতি আবু জাফর মাইন উদ্দিন, সহ-সভাপতি সালামত তালুকদার, সাধারন সম্পাদক মনির হোসেন মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান, কোষাদক্ষ মামুন হোসেন, কার্যকরী সদস্য মাহবুব ঢালী, শাহজামাল, জেনারেল অডিটর আমিনুর রহমান তপাদার, রানিং অডিটর জাকির হোসেন, সভাপতি নিয়ন্ত্রন পরিষদ খোরশেদ আলম, সম্পাদক নিয়ন্ত্রন পরিষদ সুজিত দাস এবং সদস্য নিয়ন্ত্রন পরিষদ ফয়সাল মিয়াজী ও নাহিদ গাজী।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনের অনান্য সদস্যরা হলেন সহকারী নির্বাচন
কমিশনার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম তরুন, জুনিয়র সহ-সভাপতি
অ্যাডঃ মোঃ কাইয়ুম মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দীকী, সহকারী রিটানিং অফিসার জেলা
আইনজীবী সমিতির রেজিষ্টারিং অথরিটি সম্পাদক মোঃ মামুন হোসেন মিয়াজী, সদস্য অ্যাডঃ মোঃ সানজিদ হাসান ( সানি ), অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির ও অ্যাডঃ মাহবুব আলম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব