এই সরকারে গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় আজ উন্নয়নের সুবাতাস বইছে: মুহম্মদ শফিকুর রহমান এমপি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৩ | ৭:০২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তারই যোগ্য উত্তরসুরি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছেন। গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় আজ উন্নয়নের সুবাতাস বইছে। ফরিদগঞ্জে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা পাকা ভবন হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়েও ভবন হয়েছে। কয়েকশত শত কিলোমিটার পাকা সড়ক হয়েছে।

এই ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। এইজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আজকে যারা তোমরা নুতন প্রজন্ম তথা শিক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে। সরকার পাঠ্যক্রম যুগপযোগী করে শিক্ষার্থীদের বাস্তবমুখি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। তোমরা যদি ভালভাবে
শিক্ষাজীবন সম্পন্ন করতে পারো। তবেই তোমাদের হাত ধরে এই জাতি এগিয়ে যাবে।

বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কেরোয়া হোসনেয়ারা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার রাউতের সভপতিত্বে ও সহকারি শিক্ষক রাজীব মুজমদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মুজমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, যুবলীগ আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা