
চাঁদপুরে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড
Link Copied Successfully!

চাঁদপুরের কানদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ট্রলারটি জব্দ করা হয়েছে।
চাঁদপুর কোস্টগার্ড জানায়, চাঁদপুর হতে ঢাকা গামী একটি ইঞ্জিন চালিত স্টিলবডির গতিবিধি সন্দেহ হয়। ট্রলারে থাকা মাদক ব্যাসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কানদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে পাটাতনের নিচে লুকিয়ে রাখা গাঁজা ও ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।








