বাল্যবিয়ে প্রতিরোধ করল চাঁদপুর সদর প্রশাসন

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৩ | ১১:০৫
Link Copied Successfully!

বাল্য বিয়ে না দেয়ার জন্য কঠোর নজরদারি থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।

 

শনিবার (২১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমআ বাবুরহাট বাজারের জনৈক লোকমান মিজির বাড়ীতে বাল্যবিবাহের আয়োজন চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্য উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তৎপরতায় উক্ত অপরাধ সংঘটনের পূর্বেই আইনানুগভাবে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা গ্রহণ করা হয়।

 

বিজ্ঞাপন

এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক নাছিমা আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা