
শাহরাস্তির ইউপি সদস্য ইয়াবাসহ ধরাশায়ী
Link Copied Successfully!

গেলো ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের বাকলীয়া থানার চর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনে ৪,৩৮০ পিস ইয়াবা পাচারকালে শাহরাস্তি উপজেলার ইউপি সদস্য সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এ বিষয়টি নিশ্চিত করেন। তার সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম ওইদিন বিকালে চট্টগ্রাম শহরের বাকলীয়া থানাধীন চর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনে কক্সবাজার থেকে শাহরাস্তি, চাঁদপুর পাচারকালে আসামী সোহরাব হোসেন (৩৫) কে ৪,৩৮০ পিস ইয়াবা ইয়াবা সহ গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়। সোহরাব হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড দেবকরা এলাকার ইউপি সদস্য। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।



























