
বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে: চাঁদপুরে শিক্ষামন্ত্রী
Link Copied Successfully!

বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয, সারা বিশ্বের মানুষ জানে। বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন মুখী দল। আবারও জনগণের আস্থা বিশ্বাস রেখে আওয়ামী লীগকে সুযোগ দিবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বুধবার দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতি সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সেখানে সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যে ভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয়? কোথায় কোন পত্রিকা কিংবা কোথায় কে কি বল্লো তাতে কিছু যায় আসে না।
শিক্ষামন্ত্রী শিক্ষক সল্পতা প্রসঙ্গে বলেন, কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানান ভাবে কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত।








