
১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ ওমর আলী আটক
Link Copied Successfully!


র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকা থেকে ১৩,৩০০
পিস ইয়াবা ট্যাবলেট’সহ ওমর আলী (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার সকালে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি থানার
কোনাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে ওমর আলী (৩২) কে গ্রেফতার বরতে সক্ষম হয় র্যাব-১১।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা
থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










