চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের জন্য গৃহীত প্রকল্প একনেকে অনুমোদন: চাঁদপুরে আনন্দ মিছিল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৮:২৬
Link Copied Successfully!
চাঁদপুরে ডাকাতিয়ার তীরে মনোরম পরিবেশে ১৩৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের জন্য গৃহীত প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক এর সভায় অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের নতুনবাজার জে এম সেন গুপ্ত রোডস্থ চাঁদপুরে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে থেকে সর্বস্তরের জনগের অংশ গ্রহণে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের নতুনবাজার মোড় হয়ে, ছায়াবানী রোড, চিত্রলেখার মোড়, শপথ চত্ত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এর পূর্বে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ ডাঃ হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ হেলাল হোসাইন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিপ্রা দাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, সদস্য গনি গাজী, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্ডাদক সাদ্দাম হোসেন খান। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির আন্তরিক প্রচেষ্টায় চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন হচ্ছে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সচিবগণসহ এই প্রকল্প প্রণয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাঁদপুরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২