আ.লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনে জেলা ও উপজেলায় গিয়ে কাজ করবে কেন্দ্রীয় কমিটি: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৩ | ৩:০৬
Link Copied Successfully!

প্রতিটি আসনে আওয়ামীলীগের যোগ্য প্রার্থী অনেক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অভ্যান্তরীণ দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনে জেলা ও উপজেলায় গিয়ে কাজ করবে কেন্দ্রীয় কমিটি চাঁদপুরে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দলে মধ্যে ছোট কিংবা বড় ধরনের দ্বন্দ্ব থাকলে, সেটা আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এখানে গণতন্ত্রের চর্চার সবসময়ই আছে। আর সেই দ্বন্দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।

বিজ্ঞাপন

আগামী বছর নতুন বই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,
কাগজ কিংবা বিদ্যুৎতের কোন সংকট নেই, সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে। ইতোমধ্যে প্রাথমিকের ট্রেন্ডার কাজ শেষ হয়েছে। আর মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। খুব শীঘ্রই সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং নতুন বছরের এক তারিখ বই উৎসব করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা