চাঁদপুর ভিক্ষুকের সাড়ে ১৭ হাজার টাকা ছিনতাই, ৪ তরুণী আটক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৩ | ৬:০৬
Link Copied Successfully!

চাঁদপুরে এক ভিক্ষুকের সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাই চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) সকালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ১১নং বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে মতিন তালুকদার (৯৮)। তিনি গুচ্ছগ্রামের ১৫নং ঘরে বসবাস করেন।

আটককৃতরা হলেন, ফারজানা আক্তার (১৪), বিথি আক্তার (১২), জান্নাতুল ফেরদৌস (১৩) ও ফারজানা আক্তার (১২)। এদের মধ্যে জান্নাতুল ফেরদৌস ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল কিনেছে বলে জানায়।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. নাজিম উদ্দিন জানান, ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনতাই করে একদল তরুণী। পরে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে ওই চার তরুণীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ভিক্ষুকের টাকা নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছে। আর জান্নাতুল ফেরদৌস ছিনতাইয়ের টাকা দিয়ে একটি মোবাইল কিনেছে।

ওসি মো. শেখ মুহসীন আলম জানান, ভিক্ষুকের বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা