ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন মুক্তিযোদ্ধা বাবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৩ | ৭:৩৯
Link Copied Successfully!

ফরিদগঞ্জে মো. আরিফ হোসেন (৩৮) নামে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সহিদ উল্লা তপাদার। তবে ছেলের এই দুর্গতির জন্য রাজনৈতিক প্রতিপক্ষসহ প্রতিহিংসাকে দায়ী করেছেন তিনি।

শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছেলে ত্যাজ্য ঘোষণা করেন সহিদ উল্লা। সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুন পাঠান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সারোয়ার হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী প্রমূখ।

লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. সহিদ উল্লা তপাদার বলেন, আমার চার ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে গত ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে আমি আমার তিন ছেলে ও আমার এক মেয়েকে নিয়ে দিনাতিপাত করছি। ফরিদগঞ্জ থানাধীন সরখাল কমিউনিটি ক্লিনিকে কর্মরত আমরা মেজ ছেলে আরিফ হোসেন, এলাকার কিছু বখাটে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সংস্পর্শে এসে মাদকাসক্ত হয়ে পড়ে। আরিফকে মাদক সেবন থেকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হই। আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এলাকার কিছু কুচক্রিমহল এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমার ছেলে আরিফ হোসেনকে তাদের দলে ভিড়িয়ে মাদকাসক্ত করাসহ আমার পেছনে লেলিয়ে দেয়। একপর্যায়ে আমি আমার মেজ ছেলেকে আমার পরিবারের সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমার পরিবার থেকে পৃথক করে দেই। তাকে আমার স্থাবর অস্থাবর সম্পদ থেকে কোনো হিস্যা না দিয়ে মৌখিকভাবে বাড়ির সবার সামনে ত্যাজ্য ঘোষণা করি।

বিজ্ঞাপন

সর্বশেষ সে গেল ১৯ জুলাই আবারও ফরিদগঞ্জ থানা-পুলিশের হাতে মাদকসহ আটক হওয়ার পর আমি বাধ্য হয়ে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে ত্যাজ্য করলাম।

 

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিহিংসাপরায়ণ লোকজন আমাকে এবং মুক্তিযোদ্ধা সংসদকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপারের কাছে করা একটি অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা