স্বাধীনতা বিরোধীদের গাড়ীতে আর জাতীয় পতাকা দেখতে চাই না’

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২১, ২০২৩ | ৪:২৯
Link Copied Successfully!

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, আজকের শিশু আমাদের ভরসা। এই শিশুরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আর তাদের দায়িত্ব আমাদের নিতে হবে। সারা বিশে^ অপপ্রচার চালানো হচ্ছে। বিশ্বময় ভালো নেতৃত্ব এই অপপ্রচারের কারণে থাকবে না। সেই অপপ্রচারকে সংস্কৃতি কর্মীদেরই রুখতে হবে। দেশ, সমাজ ও বিশ^কে বাঁচাতে আমাদের সকলের দায়িত্ব নিতে হবে। স্বাধীনতা বিরোধীদের গাড়ীতে আমরা আর জাতীয় পতাকা দেখতে চাই না।

 

শুক্রবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চাঁদপুর জেলা শিশু সংগীত ও শিশু নৃত্যদলের প্রযোজনা নির্মান কর্মসূচির দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, সারাদেশেই এই কর্মসূচি চলছে। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী প্রতিভার বিকাশ ঘটানো। একদিনের প্রশিক্ষণের পরই আজকে পরিবেশনা হলো। এটা স্মার্ট বাংলাদেশের একটি প্রারম্ভিক লক্ষণ। শিল্পের বৈশিষ্ট্য প্রতিভার বিকাশ। সম্ভাবনাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। শিশুদের বঙ্গবন্ধু ভালোবাসতেন এবং তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধারণভাবে ভালোবাসেন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে। আমরা কেন অপেক্ষা করবো ২০৪১ সালের জন্যে। আজকে দর্শকের হাততালির মাধ্যমে বলা যায় চাঁদপুর স্মার্ট বাংলাদেশের একটা অংশ হয়েছে। আর তা অব্যাহত রাখতে হবে।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা এবং সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।

 

শুরুতেই জেলা শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দলের পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কথা ও সুরে গান ‘আমরা সবাই মঞ্চ কুড়ি নটনন্দনে ফুটবো’। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল ও নৃত্য দলের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিশুদের সাথে সৌজন্য সাক্ষাত ও বক্তব্য রাখেন। দিনব্যাপী এ কর্মশালায় নৃত্য প্রশিক্ষণ পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক ইয়াসমিন আলী ও নৃত্য প্রশিক্ষক এস কে জাহিদ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা