বাবুরহাট মিনি বাসের ধাক্কায় মালেক গাজী মৃত্যুশয্যায়

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ২৪, ২০২৩ | ৫:০৬
Link Copied Successfully!

চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট-মৈশাদী সড়কের শিলন্দীয়া হারুন খানের বাড়ি সংলগ্ন স্থানে বেপরোয়া গতির গাড়ি চালক ওচমান গাজীর মিনি বাসের ধাক্কায় মালেক গাজী মৃত্যুশয্যায়।ঘটনাটি ঘটে ২১ জুন বুধবার সন্ধায় বাবুরহাট -মৈশাদী সড়কের শিলন্দীয়া হারুন খান এর বাড়ি সংলগ্ন স্থানে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী থেকে জানা যায় মৈশাদী ১নং ওয়ার্ডের শেখ বাড়ির মোঃ কালাম গাজী (৪৮) এক জন দিন মজুর।কাজের মজুরির জন্য সে সন্ধায় সাইকেল করে হারুন খানের বাড়ি নিকট আসে। অপরদিকে মৈশাদী ৩ নং ওয়ার্ড গাজীর বাড়ির ওচমান গাজী বাবুরহাট বিসিক স্টাফদের তার মিনি বাসে করে আনা নেওয়া করে। স্টাফদের নামিয়ে সন্ধায় গাড়ি নিয়ে দ্রুতগতিতে নিজ বাড়ি আসার পথে মোড় পাড় হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহিত কালামের উপর দিয়ে মিনি বাসটি উঠে দেয়। মিনি বাসের ধাক্কায় কালাম গাজী পড়ে গিয়ে মাথা , মুখ সহ শরীলের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এতে করে কালাম গাজী অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা মিনি বাসটি আটক করে চালক ওচমান গাজী সহ কালাম গাজীকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে রেফার করেন।

ঘটনার কিছুক্ষণ পর এলাকাবাসী চাঁদপুর সদর মডেল থানা কে অবগত করলে চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মেহেরাজ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে  নিয়ে আসেন। এসময় পুলিশ গাড়ি না নেওয়ার জন্য  এলাকার কিছু লোক ওচমান গাজী পক্ষে তদবির করতে আসে।

বিজ্ঞাপন

২২ জুন বৃহস্পতিবার বিকালে কালাম গাজী’র বড় ভাই জয়নাল গাজী’র স্ত্রী ও বাড়ির লোকজন জানান কালাম গাজী একজন দিনমজুর। তার ২ টা ছেলে। বহু কষ্টে সংসার চলে। ঢাকা মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে কয়েক ঘন্টা থাকলেও টাকার অভাবে তাও বন্ধ হয়ে যায়। সে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা। পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন করার জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগতেছে। এত টাকা আমরা কোথায় থেকে দিবো? এই কয দিনেই আমাদের প্রায় দুই লক্ষ টাকা শেষ। ঘাতক ড্রাইভার ওচমান সাথে গেলেও কালামের অবস্থা খারাপ দেখে পালিয়ে যায়। তারা কোন সহযোগিতা করে নাই। আমরা এর বিচার চাই, বিচার চাই।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা