মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার নিয়ে গ্রামে গেলেন আমেরিকা প্রবাসী

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জুন ২৩, ২০২৩ | ১১:৫২
Link Copied Successfully!

সত্তর বয়সী মা ময়ফুলুন্নেছা। আট ছেলে তিন মেয়ে। সাত ছেলের কর্মজীবন সুদূর আমেরিকা। এক ছেলে দেশে ব্যবসী করছেন। শুক্রবার বিকালে দুই ছেলে মায়ের সাথে ঈদ করতে গ্রামের বাড়ীতে যান। মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ীর পাশের মাঠে নামবে ছেলেরা। গ্রামের মানুষ কখনো হেলিকপ্টার কিভাবে নামে তা দেখেনি। সেই স্বপ্ন পূরণ করেছে ছেলে ফারুক হোসেন ও রাহুল। তাদের বাবা আবদুর রশিদ বেঁচে নেই।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের কড়ৈতলী গ্রামের মিয়া বাড়ী উদয়ন সংঘ সংলগ্ন মাঠে শুক্রবার বিকালে নেমেছে লাল রংঙ্গের একটি হেলিকপ্টার। হাজারো গ্রামবাসীর অনুরোধে হেলিকপ্টারটি দুইবার উঠানামা করে উদয়ন সংঘ মাঠে।

গ্রামবাসী হেলিকপ্টার দেখে বেজায় খুশি। মোবারকসহ কয়েকজন জানান, জীবনে কখনো হেলিকপ্টার এতো কাছ থেকে দেখিনি। প্রচন্ড বাতাসে যেন ভূমিকম্প। অন্যরকম অনুভূতি পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

আমেরিকা প্রবাসী ফারুক হোসেন বলেন, ২০১০ সালে আমেরিকায় পাড়ি দিয়েছেন। চার বছর পর গ্রামে এসেছি। এর আগেও একবার এসেছি। গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছে। তাই ভালো লাগলো। ছোট ভাই দেশে আসার পর মা বলেছিলো, ‘তোরা, গ্রামে বিমান নিয়ে যদি আসতি, আমার কাছে ভালো লাগতো।’ মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।

আমেরিকার প্রবাসী আরো জানান, তাদের পরিবারের পক্ষ থেকে সবসময় গ্রামের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা