আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার উদ্বোধন

আইএফআইসি ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরের ব্যবসায়ীরা উপকৃত হবেন: জেলা প্রশাসক

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ জুন ২১, ২০২৩ | ৩:৩১
Link Copied Successfully!

দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে প্রতিটি প্রান্তের মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখার যাত্রা শুরু হলো।

মঙ্গলবার বেলা ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চাঁদপুর শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারা ব্যাংকটির কার্যক্রম চাঁদপুরে চালু করার জন্য। আমি আশা করব ব্যাংকটির গ্রাহক সেবার যে মান, সেটি তারা ধরে রাখবেন। এর মাধ্যমে তারা এখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন। এতে করে তাদের কার্যক্রম আরো বেশি সম্প্রসারিত হবে।

জেলা প্রশাসক আরো বলেন, আমি বিশ্বাস করি, আইএফআইসি ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। আগামীতে ব্যবসায়ীসহ সকল শ্রেণীর মানুষকে আরো বেশি আধুনিক এবং সহজ সেবা দিবেন।

বিজ্ঞাপন

আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক মো. মোতাব্বর হাসান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি
অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর কচুয়া শাখা ব্যবস্থাপক মো. মাহফুজুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবুল, মাসুম বিল্লাহ প্রমুখ।

আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, জোড়পকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, অত্র এলাকার গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া স্থানীয় ব্যবসায়ীসহ সকল শ্রেনীর মানুষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা