চাঁদপুরে জোরপূর্বক শিশু ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ১৫, ২০২৩ | ১১:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে রাতের বেলায় ঘুমন্ত শিশুকে তুলে বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণের ঘাটনায় দায়ের করা মামলায় মো. শাহ আলম (২৮) নামে ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন।

বিজ্ঞাপন

 

কারাদন্ডপ্রাপ্ত শাহ আলম চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের মো. ফারুক মোল্লার ছেলে। ধর্ষণের শিকার শিশু শাহ্ আলমের নিকটাত্মীয়।

 

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১৪ সালের ১৬ জুন রাত আনুমানিক ১১টার দিকে আসামী শাহ্ আলম তার শ্বশুর বাড়ী চরকৃষ্ণপুর যান। এর আগ থেকেই তার স্ত্রী নুরুন্নাহার ওই বাড়ীতে বেড়াতে যান। কিন্তু ঘটনার দিন রাতে শাহ আলম তার স্ত্রীকে গিয়ে পাননি। স্ত্রী তার মামার বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় শাহ আলম শ্বশুর বাড়ীর একটি ঘরে ঘুমিয়ে থাকা শিশুকে কোলে তুলে নিয়ে পাশের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে বাড়ীর লোকজন এগিয়ে আসে। এরপর শিশুকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে এনে ভর্তি করান। হাসপাতালেই শিশুর চিকিৎসা হয়।

 

এই ঘটনায় ১৭ জুন শিশুর নানা আবদুল মজিদ মিজি হাইমচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. শাহ আলম এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় তৎকালীন সময়ের হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম সরকারকে। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করেন।

 

সরকার পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোরশেদ আলম শাওন জানান, মামলাটি দীর্ঘ ৯ বছর চলাকালীন সময়ে আদালত ৬জনের স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য গ্রহন ও মামলার নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।

 

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হান্নান কাজী।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা