সংরক্ষণ হচ্ছে উচ্চ ফলনশীল সানসাইন জাতের আলু

আলুর বাজার দখলে নিবে সানসাইন

কৃষকদের মাঝে সাড়া মিলবে শতভাগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৩ | ২:০৫
Link Copied Successfully!
চাঁদপুর-কুমিল্লা জোনে বীজ হিসেবে আবাদ হয়েছে সানসাইন জাতের সহ কয়েক জাতের আলু। এ বছর চাঁদপুরের ৮ উপজেলায় ৭ হাজার ৩৫০ হেক্টের জমিতে আলুর আবাদ হয়। উৎপাদিত আলু বাজারেই অধিকাংশ বিক্রি হয়। কিন্তু দেশে আলু উৎপাদন বৃদ্ধির লক্ষে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে বীজ হিসেবে আবাদ হয়েছে সানসাইন জাতের নতুন আলু। দেশব্যাপী এই বীজ ছড়িয়ে দেয়ার জন্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সংরক্ষণ হচ্ছে বিএডিসি চাঁদপুর আলু জোনের হিমাগারে।
চাঁদপুর- কুমিল্লা জেলার কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু বীজ জোন চাঁদপুরে। চলতি বছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৪৭ একর জমিতে ৭৫২টন সানসাইন জাতের আলু উৎপাদন হয় এই জোনে। মাত্র ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এই জাতের আলু ফলন হয়। চকচকা রঙের এই আলু উৎপাদনের পরিমান দ্বিগুন। বর্তমানে এটি বিক্রি নয়, বীজ হিসেবে সংরক্ষণ করা হচ্ছে।
চাঁদপুর শহরের বাগাদী রোড ইচলী এলাকায় বিএডিসি আলু বীজ জোন হিমাগার। এখানে আগে আলু  শ্রমিকদের হাতে বাচাই হতো।  এখন নতুন গ্রেডিং সটিং মেশিন ব্যবহার হচ্ছে। মেশনি ব্যবহারে অল্প সময়ের মধ্যে বীজের মান রক্ষার পাশাপাশি সময় ও অর্থ ব্যয় হচ্ছে কম বলে জানান শ্রমিকেরা।
কাজ করতে আসা শ্রেমিকেরা জানান, আগে হাতে বাছাই করতে হতো। এখন গ্রেডিং-সটিং মিশিনের মাধ্যমে বাছাই হয়। সময় কম লাগে। আর সানসাইন জাতের আলু দেখতেও সুন্দর।
বিএডিসি চাঁদপুর আলু বীজ জোনের সহকারী পরিচালক মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এই আলু দিয়ে ভালো চিপস তৈরি হয়। বিদেশেও রপ্তানি হয়। বৈদেশিক আয় করা যায়। আগামীতে কৃষকেরা সানসাইন জাতের আলু আবাদ করার আগ্রহ প্রকাশ করেন বলে জানান বিএডিসির এই কমকতা।
তিনি আরো বলেন, শহরের নানুপুরে প্রদশনী দেয়া হয়েছে। ১৭ টি জাতের মধ্যে সানসাইসান জাতের আলু বেশি হয়েছে। এটা সূযের আলোর মতো পরিষ্কার।
 বিএডিসি চাঁদপুর আলু বীজ জোনের উপ- পরিচালক মো. ফখরুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন,   আলুর উৎপাদনে কয়েকটি জাতের মধ্যে উচ্চ ফলনশীল একটি জাত হচ্ছে সানসাইন। গত দুই বছর চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে  চাষ হচ্ছে। এটি অন্যান্য জাতের তুলনায় দ্বিগুন ফলন দিচ্ছে। গ্রেডিং সটিং মেশিনের মাধ্যমে এই বীজ সংরক্ষণ করা হয়।
তিনি আরো বলেন, এই জাতটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিএডিসির সমস্ত হিমাগার গুলোতে এখন গ্রেডিং সটিং মেশিন বসানো সময়ের দাবী। এটা শ্রমবান্ধব।
দেশে নতুন ১৭ টি আলুর জাত নির্ণয় করা হয়। এর মধ্যে সানসাইন জাতের আলু নিয়ে শতভাগ আশাবাদী আলু বীজ সংরক্ষণের এই অধিদপ্তর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান