চাঁদপুরে হাত-পা বেঁধে ডাকাতি, চিনি ও তেল উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৩ | ৬:২০
Link Copied Successfully!

নারায়গঞ্জ থেকে কেনা খুলনার ব্যবসায়ীদের চিনি ও ভোজ্য তেল পরিবহনের সময় ডাকাতের কবলে পড়ে পণ্যবাহী ট্রলার।

চাঁদপুরের মতলব উত্তর দশানি লঞ্চঘাট এলাকায় ডাকাত দলের সদস্যরা ট্রলারে থাকা পাঁচ জনকে হাত পা বেঁধে নদীর পাশে চরে ফেলে দিয়ে ৩৩০ ড্রাম ভোজ্য তেল (সয়াবিন) ও ৬শ’ বস্তা চিনি নিয়ে যায়।

শুক্রবার বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবর আলী খান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১২ এপ্রিল বিকেল ৫টার দিকে নারায়নগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী ট্রলার মতলব উত্তর উপজেলার দশানী লঞ্চঘাট এলাকায় আসলে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার কবলে পড়ে। এ সময় ট্রলারে থাকা মুকবুল গাইয়ুম, মোহাম্মদ হোসেন গাজী, মনির হোসেন, আবুল হোসেন ও জয়নাল আবেদীন নামে ট্রলারের শ্রমিকদেরকে ডাকাতরা হাত পা বেঁধে নদীর পাশে চরে ফেলে দেয়। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

তিনি আরো বলেন, এই ঘটনায় শুক্রবার চাঁদপুর সদরের ট্রলার মালিক মো. কাদির বেপারী বাদী হয়ে মামলা করেছেন। এই ঘটনায় ডাকাতি হওয়া ১৩৪ বস্তা চিনি চাঁদপুর সদরে এবং ৪০ ড্রাম ভোজ্যতেল কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ উদ্ধার করে। বাকী মাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডাকাতি হওয়া মালের মালিকদের মধ্যে খুলনার ব্যবসায়ী সোনালী এন্টারপ্রাইজের প্রদীপ সাহা জানান, ট্রলারে থাকা মালগুলো হচ্ছে-সোয়েব ব্রাদার্স, সাহা ট্রেডিং, সাহা ট্রেডার্স, নিপা এন্টারপ্রাইজ, আরএম এন্টারপ্রাইজ, তপন ট্রেডার্স, রাজীব ট্রেডার্স, ইলিয়াস স্টোর ও সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন ব্যবসায়ীর। চিনি, ভোজ্য তেলসহ অন্যান্য পন্য সামগ্রী নারায়নগঞ্জ থেকে ক্রয় করে আমরা খুলনায় ট্রলার করে নিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ে। তবে ট্রলারে থাকা মাল ও ডাকাতি হওয়া মাল এখন পর্যন্ত মিলিয়ে দেখা হয়নি।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের কানুদী বাজারে একটি দোকানের সামনে পরিত্যাক্ত অবস্থায় ১১৮ বস্তা ও শুক্রবার দুপুরে একই স্থান থেকে ১৬ বস্তা চিনি উদ্ধার করা হয়। বর্তমানে চিনির বস্তাগুলো থানা হেফাজতে রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা