ফরিদগঞ্জে ছোট বোনের সাথে অভিমান করে বড় বোনের আত্মহনন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৩ | ১২:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে ছোট বোনের সাথে অভিমান করে অষ্টম শ্রেনীতে পড়ুয়া জান্নাতুল ফেরদাউস (১৪) নামে এক শিক্ষার্থী আত্মহনন করেছে।

৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকাতে এ ঘটনা ঘটে। জান্নাতুল ওই এলাকার খাঁন বাড়ীর মো.আনোয়ার খানের বড় মেয়ে। আত্মহননের সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জান্নাতুল ধানুয়া ছালিহিয়া ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর গোসল করতে গিয়ে ছোট বোন নুসরাতের সাথে কথা কাটাকাটি করে। পরে অভিমান করে নিজ বসতঘরের আড়াঁর সাথে ওড়না পেঁছিয়ে আত্মহনন করে। নুসরাত ঘরে এসে আড়ার সাথে ফাঁস দেওয়া অবস্থায় জান্নাতকে দেখতে পায়। এসময় নুসরাতের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে জান্নাতের ঝুলন্ত দেহ উদ্বার করে।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা ফরিদগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে এস.আই শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, শিক্ষার্থীর লাশ উদ্বার করে থানায় নিয়ে আশা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সমঝোতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা