১৬ দিন পর ‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পেলেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৩ | ১২:৪০
Link Copied Successfully!

বান্দরবানের রুমা উপজেলা থেকে অপহরণের ১৬ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও ঠিকাদার আনোয়ারুল হককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। ছাড়া পেয়ে আজ শুক্রবার বেলা একটার দিকে তিনি রুমার বগালেক সেনা ক্যাম্পে পৌঁছান। তাঁর মুক্তির জন্য অপহরণকারীদের ছয় লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা তাঁকে ১৫ মার্চ অপহরণ করেছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারুল হককে কেএনএফের গোপন আস্তানা থেকে সকালে ছেড়ে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি পথে হেঁটে তিনি বগালেক সেনা ক্যাম্পে এসে পৌঁছান। এরপর তিনি বগালেক থেকে বিকেল সাড়ে পাঁচটায় রুমা উপজেলা সদরে এসে পৌঁছান বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। সার্জেন্ট আনোয়ার সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেও জানানো হয়েছে।

অপহৃত অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারুল হকের ছোট ভাই নবী হোসেন  জানিয়েছেন, তাঁর বড় ভাই অপহৃত হওয়ার পর পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন থেকে বিভিন্নজনের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। শেষ পর্যন্ত ছয় লাখ টাকার বিনিময়ে আনোয়ারকে ছাড়তে রাজি হয় অপহরণকারীরা। ওই টাকা লোকজনের মাধ্যমে অপহরণকারীদের কাছে পৌঁছে দেওয়ার পর আনোয়ারুল হককে ছেড়ে দেওয়া হয়। তাঁকে নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার পরিবারের সদস্যরা রুমা উপজেলা এসেছেন। তাঁদের বাড়ি ঢাকা বিভাগের কিশোরগঞ্জে।

বিজ্ঞাপন

আনোয়ারুল হক সেনাবাহিনী থেকে বছরখানেক আগে অবসর নেওয়ার পর ঠিকাদারি কাজ করে আসছেন। ১৫ মার্চ নির্মাণাধীন বগালেক-কেওক্রাডং-ধুপপানিছড়া সড়কে ঠিকাদারি কাজ দেখাশোনা করতে গিয়েছিলেন তিনি। তখন পাসিংপাড়া ও সুংসংপাড়ার মাঝামাঝি স্থান থেকে দুই ট্রাকচালকসহ তাঁকে কেএনএফের সদস্যরা অপহরণ করে। পরে দুই ট্রাকচালককে মুক্তি দিলেও আনোয়ারুল হককে কেএনএফ গোপন আস্তানায় আটকে রাখে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেছেন, দুপুরে আনোয়ারুল হককে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। তিনি এসে পৌঁছালে তাঁর কাছ থেকে অপহরণের ব্যাপারে জানা যাবে। তবে মুক্তিপণের ব্যাপারে পরিবার থেকে কোনো কিছু বলা হয়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ