লক্ষ্মীপুরে তরমুজ চুরির অভিযোগে শিশুকে শিকলে বেঁধে নির্যাতন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩০, ২০২৩ | ১:১৯
Link Copied Successfully!

লক্ষ্মীপুরের কমলনগরে তরমুজ চুরির অপবাদ দিয়ে গোয়ালঘরের খুঁটির সঙ্গে শিকলে বেঁধে ৯ বছর বয়সি এক শিশুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গুদাম রোডসংলগ্ন মান্নান মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বেলালের ছেলে আরাফাত (১২) আলমগীরের ছেলে আল আমিন (১০) আব্দুল মান্নানের ছেলে হৃদয়  (১৭) ও ভুক্তভোগী আবু তাহেরের ছেলে রিফাত (৯) মিলে গত ২৭ মার্চ রাতে স্থানীয় কৃষক মো. রিপনের ক্ষেতের থেকে ছয়টি তরমুজ চুরি করে। হৃদয় দুটি ও বাকিরা একটি করে ভাগ করে নেয়। এর মধ্যে হৃদয় তরমুজ ক্ষেতের মালিক কৃষক রিপনের আপন ভাগ্নে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশু রিফাত জানায়, ২৭ মার্চ রাতে প্রতিবেশী হৃদয়ের প্রলোভনে পড়ে রিফাতসহ চারজন মিলে স্থানীয় কৃষক রিপনের ক্ষেত থেকে ছয়টি তরমুজ চুরি করে। পর দিন চুরির বিষয়ে জানাজানি হলে কৃষক রিপন এলাকার মুরব্বিদের নিকট বিচারপ্রার্থী হন। মুরব্বিরা বুধবার বিকালে সালিশবৈঠকের তারিখ দেন। ওই সালিশবৈঠকে তরমুজ চুরির মূল পরিকল্পনাকারী হৃদয়ের নাম না বলতে রিফাতকে চাপ দেয় হৃদয় ও তার মা কুলসুম বেগম। রিফাত তাতে রাজি না হলে সালিশবৈঠকের আগে বুধবার দুপুর ১২টার দিকে হৃদয় তাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে বাড়ির গোয়ালঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখে। এ সময় হৃদয়ের মা কুলসুম বেগম বাবা আব্দুল মান্নান ও হৃদয় তাকে মারধর করে বলে জানায় রিফাত।

শিশু রিফাতের বাবা মো. আবু তাহের বলেন, বুধবার দুপুর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর প্রতিবেশী এক নারী জানায় মান্নান ও তার স্ত্রী কুলসুম আমার ছেলে রিফাতকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। পরে আমার বড় মেয়ে রিফাতকে ছাড়িয়ে আনতে গেলে আমার মেয়েটাকেও ওরা লাঠি দিয়ে নির্মমভাবে মেরেছে। মেয়েটার সারা শরীর কালো হয়ে ফুলে উঠেছে। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমরা খুবই অসহায়। এ এলাকায় আপন বলতে আমাদের কেউ নেই। কয়েক বছর আগে মেঘনার ভাঙনের শিকার হলে সবুজ নামে এক লোক দয়া করে তার বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন। অসহায় গরিব বলে আমার শিশু ছেলেটাকে ওরা এভাবে মারধর করেছে। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বেলাল হোসেন জানান, রিফাতকে শেকলে বেঁধে রেখেছে শুনে আমি মান্নানের বাড়িতে ছুটে গিয়ে দেখি রিফাত বাঁধা। তার বড় বোন ছাড়িয়ে আনতে গেলে তাকেও মারধর করতে দেখেছি। পরে মান্নানের স্ত্রীকে ধমক দিলে রিফাতকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

এদিকে শিশু রিফাতকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মান্নানের স্ত্রী কুলসুম বেগম। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।

এ ব্যাপারে কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত হৃদয় ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। দুই পক্ষকেই থানায় আসতে বলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ