নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রীর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ৪:১৪
Link Copied Successfully!

নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন। আপনারা আমাকে ভোট দিয়ে তিন বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে হাইমচর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাহেবগঞ্জ বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চরাঞ্চলের লোকজনের চলাচলের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ব্রিজ, রাস্তা ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। যাদের মাথাগোঁজার ঠাঁই ছিলনা তাদেরকে গুচ্ছগ্রামে ঘর করে দেয়া হয়েছে। এখানকার লোকজন এখন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলেদের জন্য খাদ্য সহায়তাসহ বিভিন্ন উপকরণ পাচ্ছেন। আগামীতে এই সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা হবে।

বিজ্ঞাপন

হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান প্রধানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ -সভাপতি জে আর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা