এসএসসি পরীক্ষার আগে শিক্ষকের অপসারণ চান শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৩ | ৪:৩৭
Link Copied Successfully!
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলামের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রোববার সকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে এই বিক্ষোভ মিছিল করে।এসএসসি পরীক্ষার্থী মিরাজ ও মাহি বলেন, এসএসসি পরীক্ষার্থী ১৩৯ জন শিক্ষার্থীর কাছ থেকে নানান অযুহাতে অর্থ হাতিয়ে নেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও খন্ডকালীন শিক্ষক সামসুদ্দোহা সেলিম। একটি বিষয়ে সবাইকে ফেল দেখিয়ে তিনবার ফি নেয়া, বিদ্যালয়ের ল্যাব রুমের বিদ্যুৎ বিল বাবদ প্রতিমাসে বিশ টাকা হারে আদায় করাসহ পরীক্ষার অতিরিক্ত ফি আদায়, শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, গালমন্দসহ নানান অনিয়ম করে আসছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তারা এমন অনিয়মে জড়িত শিক্ষকদের অপসারণ করার দাবী তোলেন।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে তৈরি হওয়া মতবিরোধ নিয়ে বৈঠক হয়েছে। এখন আবার নতুন করে তারা আন্দোলন করছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম আল মামুন সুমন বলেন, অনাকাঙ্খিত ঘটনা নিয়ে তৈরি হওয়া বিরোধগুলো নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আবদুর রহিম খাঁন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করা হবে। তারপর প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা